আজ আমরা ৩D প্রিন্টিংকে খুব সহজভাবে বুঝবো।
৩D প্রিন্টিং হলো এমন একটি আধুনিক প্রযুক্তি যেখানে কম্পিউটার ডিজাইন থেকে বাস্তব বস্তু তৈরি করা হয়। এখানে সাধারণ মেশিনের মতো কাটা বা ভাঙা হয় না, বরং ধাপে ধাপে লেয়ার তৈরি করে পুরো জিনিসটি বানানো হয়।
সহজভাবে বুঝতে চাইলে, তুমি কম্পিউটারে ডিজাইন করো এবং মেশিন সেটাকে বাস্তব জিনিসে রূপান্তর করে।
আগে এই প্রযুক্তি না থাকায় ম্যানুফ্যাকচারিং অনেক ধাপে হতো। এই প্রক্রিয়ায় সময় বেশি লাগত, খরচ বেশি হতো এবং অনেক অপচয় হতো।
এখন ধাপে ধাপে প্রক্রিয়াটি দেখি।
প্রথম ধাপ হলো ৩D ডিজাইন তৈরি করা। CAD সফটওয়্যার দিয়ে ডিজাইন বানানো হয়।
এরপর ফাইল সাধারণত STL, OBJ বা 3MF ফরম্যাটে সেভ করা হয়। এর মধ্যে 3MF ফরম্যাট বেশি উন্নত কারণ এতে material ও setting তথ্য থাকে।
এরপর ফাইল দেওয়া হয় slicing সফটওয়্যারে। এই সফটওয়্যার পুরো ডিজাইনকে অনেক ছোট ছোট লেয়ারে ভাগ করে এবং G-code তৈরি করে।
এর আগে কিছু গুরুত্বপূর্ণ সেটিং করতে হয়:
Material নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। PLA সহজে প্রিন্ট হয়, ABS শক্ত কিন্তু বেশি তাপ লাগে।
এরপর আসে nozzle temperature। এটি সাধারণত 180°C থেকে 220°C পর্যন্ত হয় PLA এর জন্য।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো bed temperature। এটি প্রথম লেয়ারকে আটকে রাখতে সাহায্য করে (50°C–60°C)।
এছাড়া থাকে layer height এবং print speed, যা quality এবং সময় নিয়ন্ত্রণ করে।
এরপর ফাইল প্রিন্টারে পাঠানো হয়।
প্রিন্ট শুরুর আগে bed leveling খুব গুরুত্বপূর্ণ, কারণ বেড সমান না হলে প্রিন্ট নষ্ট হয়ে যেতে পারে।
এরপর প্রিন্ট শুরু হয়।
প্রথমে nozzle এবং bed গরম হয়, তারপর নিচ থেকে লেয়ার তৈরি শুরু হয়।
৩D প্রিন্টিংয়ে প্রথম লেয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি ঠিক না হলে পুরো প্রিন্ট নষ্ট হয়ে যায়।
শেষে object তৈরি হয়ে গেলে কিছু finishing কাজ করতে হয় যেমন support remove বা cleaning।
৩D প্রিন্টিং আধুনিক ম্যানুফ্যাকচারিং সিস্টেমকে অনেক দ্রুত, সাশ্রয়ী এবং উন্নত করেছে।
💬 Comments (0)
💬 Want to comment? Please login first.
🔐 Login to CommentNo comments yet. Be the first to comment!